শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা

দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের ৩২৪টি ও বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে অনলাইন মনিটরিং এবং পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের হয়রানি রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

এসআরবি-১৫ জানায়, এখন পর্যন্ত কোনো নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সন্দেহজনক বা অপ্রীতিকর কোনো ঘটনা নজরে এলে দ্রুত এসআরবিকে জানানোর অনুরোধ জানিয়েছেন আইন- শৃঙ্খলা বাহিনীটির অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার- সহকারি পরিচালক (মিডিয়া) আ, ম,  ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *