বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা খাগড়াছড়ির ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকা অনুদান খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষীছড়িতে ১৫ প্রান্তিক খামারিকে প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ দিল সেনাবাহিনী মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত দ্বিতীয় দফায় সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান

দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। উপজেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে যাচাই এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন তাঁরা।

লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা শেষ হওয়া পর্যন্ত বিজিবির নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *