শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা

দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২ প্লাটুন পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে এবং অতিরিক্ত ২ প্লাটুন ব্যাটালিয়ন সদরে রিজার্ভ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির দায়িত্বপূর্ণ এলাকার নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির ও দক্ষিণ বাইশারী শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজিবি সূত্র জানায়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুটি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। গুজব ও অপতথ্যে কান না দিয়ে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *