
বান্দরবান জেলা প্রতিনিধি::
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি।
এসময় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিগুলো প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে।
বান্দরবান স্থানীয় প্রশাসন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সকল সংস্থা কাজ করবে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্যাপনের গুরুত্বও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে।