বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদে জরাজীর্ণ অবস্থা পূর্ণ সংস্কারের দাবি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা দুর্গাপূজার ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি, ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা দুর্গম সাঁওতালপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করল লক্ষীছড়ি সেনাবাহিনী, উপকৃত হবেন ৬০ জন অবৈধ সেগুন কাঠ জব্দ করল ৫৭ বিজিবি: অসহযোগিতার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া, এমপি গুইমারার নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, স্থানীয়দের তিন উন্নয়ন দাবি বিবেচনার আশ্বাস দুর্গাপূজা উপলক্ষে রামগড়ে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন দুস্থ ও অসহায় নারীরা বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
​রাঙামাটি জেলার সড়ক ও নৌ পথের দুর্ঘটনা এড়াতে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’।

​আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট—রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে পথসভা ও চালক-যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচিতে ট্রাফিক আইন ও নৌ আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের সঠিকভাবে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে এবং কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো যাবে না। পাশাপাশি নৌ পথের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

​নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু-এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন: নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক ​মো. ইভান শফি, সদস্য ​মো. শাহ আলম, সদস্য ​মো. ইমরান সহ ​পথসভায় সংগঠনের অন্যান্য সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য সহ স্থানীয় চালক এবং সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এই উদ্যোগকে স্থানীয় পথচারী ও চালকরা সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *