বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদে জরাজীর্ণ অবস্থা পূর্ণ সংস্কারের দাবি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা দুর্গাপূজার ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি, ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা দুর্গম সাঁওতালপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করল লক্ষীছড়ি সেনাবাহিনী, উপকৃত হবেন ৬০ জন অবৈধ সেগুন কাঠ জব্দ করল ৫৭ বিজিবি: অসহযোগিতার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া, এমপি গুইমারার নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, স্থানীয়দের তিন উন্নয়ন দাবি বিবেচনার আশ্বাস দুর্গাপূজা উপলক্ষে রামগড়ে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন দুস্থ ও অসহায় নারীরা বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু

বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য নৌ র‍্যালি ও রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার একটি পূজামণ্ডপের প্রতিমা রাইংখ্যং নদীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও শত শত ভক্তের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর তীর। দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর তীরে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ-উৎসবের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান তাঁরা।
দুর্গোৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে অংশগ্রহণ করেন। অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনে বিলাইছড়িতেও সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করেন।
উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সৈকত দাশ রুবেলের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় কেরণছড়ি, কেংড়াছড়ি, আমতলী, কুতুবদিয়া ও ধূপ্যাচরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *