মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

রাজস্থলীতে খ্রীষ্ঠ ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প ২৫ ডিসেম্বর খ্রীষ্ঠান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম এই প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার প্রতিনিধি এসআই মো. জয়নাল আবেদিন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, ৪নং ক্যাথলিক চার্চের প্রতিনিধি, ধনুছড়ি পাড়া বিটি এবিসি চার্চের সভাপতি জনি খিয়াং, সারাছড়ি পাড়া এপডিএ চার্চের সভাপতি শৈইহলাপ্রু খিয়াং এবং বড় কুক্যাছড়ি পাড়া ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি থোয়াইহ্লাঅং খিয়াংসহ খ্রিষ্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে আসন্ন উৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার প্রতিটি চার্চের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চাল তুলে দেন।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *