বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

রামুতে প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল প্রকাশ

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।

রামু প্রতিনিধি।।
রামুতে শিক্ষার আলো ছড়াতে রামুতে নবম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা। শনিবার সকালে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার, ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। উপজেলার সবচেয়ে গ্রহণযোগ্য ও নিয়মিত এ পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা।
২০১৪ সাল থেকে প্রজন্ম ’৯৫ শিক্ষা ট্রাস্ট-এর আয়োজনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা। আয়োজকদের দাবি উপজেলার শিক্ষার প্রসার এবং মেধাবী প্রজন্ম গঠনে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমেই পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম।
এবারের বৃত্তি পরীক্ষায় রামু উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে পাঁচজন ট্যালেন্টপুলে এবং ১১ ইউনিয়ন থেকে ১১ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

সকালে পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম। পরে তিনি পরীক্ষার বিভিন্ন হল ঘুরে দেখেন।

পরীক্ষা শেষে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন-
অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক শিক্ষক প্রকৌশলী মীর কাশেম, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ইজত উল্লাহ, প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক নজিবুল আলম, সদস্য সচিব ছালামত উল্লাহ। অতিথিবৃন্দের উদ্দীপনামূলক বক্তব্য শুনে উচ্ছ্বসিত হন পরীক্ষার্থীরা।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম জানান- “এ পরীক্ষাটি ভিন্ন মনে হয়েছে। এখানে কেন্দ্র ব্যবস্থাপনা ছিলো খুবই সুশৃঙ্খল। শিক্ষার্থীদেরও মনোযোগি দেখা গেছে। মনে হয়েছে সবাই বৃত্তি পেতে চায়। প্রজন্ম’৯৫ এর একদল উদ্যোমী শিক্ষা সচেতন ব্যক্তি ধারাবাহিকভাবে এ পরীক্ষার আয়োজন করে যাচ্ছে। তারা চাইলে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারতো। কিন্তু তারা এলাকায় শিক্ষিত, মেধাবি প্রজন্ম গড়ে তোলার মহতি উদ্যোগ নিয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহনকারি শিক্ষার্থীরাও একসময় প্রজন্ম’৯৫ এর এ আদর্শকে ধারন করবে।”

অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, প্রজন্ম’ ৯৫বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সবাই বৃত্তি না পেলেও এ পরীক্ষার জন্য সবাই নিবিড় চর্চার মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছে। এ কারনে বৃত্তি সবাই না পেলেও এ পরীক্ষার মাধ্যমে রামুর শিক্ষার্থীরা নিজেদের মেধাবি ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠার প্রেরনা পাচ্ছে।
শনিবার বৃত্তি পরীক্ষা শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় রামু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষনা করেন- প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক নজিবুল আলম।
সাধারণ সম্পাদক ছালামত উল্লাহর সঞ্চালনায় ফলাফল ঘোষনার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

ফলাফল: মেধা তালিকায় ১ম বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নাওশিন আনজুম তানহা (রোল ১২৪০), ২য় বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নাদিরা তাবাচ্ছুম নওশিন (রোল ১২৩৯), ৩য় শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের জয়িতা বড়ুয়া (রোল ১২৯৯), ৪র্থ বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মিনহাজুল হক মাহিন (রোল ১২৩৬), ৫ম বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ ফয়েজ ইয়ানুর (রোল ১২৩০)।
রামু উপজেলার ১১ ইউনিয়ন থেকে ১১ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। এরা হলেন- ১ম বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মুশফিকুর রহমান (রোল ১২৪৫), ২য় রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের দিয়াফা রাহমা দোহা (রোল ১৩৩৮), ৩য় শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তানজিম তাবাচ্ছুম (রোল ১৩০১), ৪র্থ কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের খাদিজা ইয়াছমিন সিফা (রোল ১২৬২), ৫ম জোয়ারিয়ানালা হাজ¦ী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের জাফরিন আরবি (রোল ১৩৯৪), ৬ষ্ঠ ঈদগড় আমিন মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কানিজ সুলতানা শোভা (রোল ১২৫৭), ৭ম পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের আব্দুর রহমান (রোল ১৩৬৫), ৮ম আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের আরফিয়া আলম ঝিনুক (রোল ১২৯৫), নবম গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের রুশদা তাসওয়াল (রোল ১৩৮২), ১০ম আল ফুয়াদ একাডেমীর ইফফা সুলতানা জয়া (রোল ১২৫১), ১১তম কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের নুর বাহার বেগম সুইটি (রোল ১৩৬৩)।
প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ জানিয়েছেন- শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে প্রজন্ম ’৯৫-এর এই উদ্যোগ ইতোমধ্যে রামু উপজেলায় ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামী দিনেও এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
এছাড়াও তিনি বৃত্তি পরীক্ষা ও ফলাফল ঘোষনা সফলভাবে সম্পন্ন হওয়ায় সম্মানিত অতিথি, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত হল পরিদর্শক, রামু বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রজন্ম’৯৫ এর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *