মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

লংগদুতে বিএনপি নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি।।
0-0x0-0-0#

মো গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁন মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আটারকছড়া ইউনিয়নের তিন ব্রীজ বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁন মিয়ার একটি অশ্লীল অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপি ১২ অক্টোবর তাকে দলীয় সকল পদ-পদবি থেকে সাময়িকভাবে স্থগিত করে। এতে এলাকার উত্তপ্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে ৫ ডিসেম্বর উপজেলা বিএনপি স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এর প্রতিবাদ জানিয়ে ৯ ডিসেম্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, চাঁন মিয়াকে পুনরায় পদে বহাল রাখায় ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যথায় আসন্ন জাতীয় নির্বাচনে আটারকছড়া ইউনিয়নে বিএনপির ভোটব্যাংকে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন (মকুল)। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইলসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *