মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আলীকদমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো.জয়নাল আবেদীন, আলীকদম

মো.জয়নাল আবেদীন, আলীকদম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে প্রথমে আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তার গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে আলীকদম বাজারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

বিক্ষোভ মিছিলে আলীকদমের সর্বস্তরের জনগণ, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নৃশংস ও বর্বর উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ড সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করেছে।

 

বিক্ষোভকারীরা হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

এসময় বক্তব্যে রেড জুলাইয়ের ছাত্র প্রতিনিধি আরফাতুল ইসলাম বলেন, ওসমান হাদি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর ও নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার নেতা। তার হত্যার মাধ্যমে সত্য ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে অল্প সংখ্যক মানুষ নিয়েই আলীকদমে ইনকিলাব মঞ্চ গড়ে তোলার ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আলীকদমের ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম মামুন।

 

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *