November 13, 2026, 2:08 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন পদোন্নতি পেয়ে বিদায় নিলেন কাজী শামীম, দায়িত্ব বুঝে নিলেন নবাগত ইউএনও দিলারা আক্তার

খাগড়াছড়ির মাঠ থেকেই উঠে আসবে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার: খাপাজে পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। প্রয়োজন নিয়মিত চর্চা, উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা। এ অঞ্চলের মাঠ থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলার পানখাইয়া পাড়া হাই স্কুল মাঠে ঊষা স্পোর্টিং ক্লাব আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ম্রাসা থোয়াই মারমা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ জন্য স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর উদ্যোগকে আরও উৎসাহিত করা প্রয়োজন।

ঊষা স্পোর্টিং ক্লাবের সভাপতি আপ্রুশি মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে, টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মারমা যুব কল্যাণ সংসদকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। রানার্সআপ হয় মারমা যুব কল্যাণ সংসদ।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা