শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু

মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

Reporter Name

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

বুধবার (দোষরা সেপ্টেম্বর) ২০২৬ সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বদিউল আলম বদি সাধারণ সম্পাদক মাটিরাঙ্গা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল কাজলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মচুতিতে অংশ গ্রহন করেন।

দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে  উপজেলা সদর হাসপাতাল রোড প্রধীক্ষণ শেষে উপজেলা দলীয় কার্যালযের সামনে এসে শেষ হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে সহযোগী সংগঠন হিসাবে মোহাম্মদ  তারিকুল ইসলাম সনি (সভাপতি), মোহাম্মদ মাসুদ রানা (সহসভাপতি) মাটিরাঙ্গা উপজেলা শ্রমিকদল, যুবদল, ছাত্রদল, ওলামা দল, তাতী দল, কৃষক দল, সেচ্ছ সেবক দল, মহিলা দলসহ  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন।

বিশাল শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি এবং পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল কাজল। বক্তব্য শেষে দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে কেক বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, তবলছড়ি, আমতলী, বর্ণাল, গোমতি, বেলছড়ি ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সাজেক পরিবহন, চাঁদের গাড়ি (জিপ), মাইক্রোবাস, লোকাল বাসসহ বিভিন্ন যানবাহনে করে উপজেলা সদরে সমবেত হন। এ সময় প্রায় ছয় শতাধিক মোটরসাইকেলসহ বিপুলসংখ্যক যানবাহনে করে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে মাটিরাঙ্গা উপজেলা সদর এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দলীয় নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি ও উপস্থিতি জানান দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *