
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর বাজারে গাঁজা বিক্রির সময় কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আব্দুল সাত্তারকে (৪০) হাতেনাতে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসলামপুর যুব সমাজ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর বাজারে গাঁজার খুচরা ক্রেতাদের কাছে গাঁজা বিক্রির প্রমাণ পেয়ে তাকে ধাওয়া দিয়ে আটক করে তার শরীরের বিভিন্ন জায়গায় ১৫০ গ্রাম গাঁজা খোঁজে পায়। যার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৫শত টাকা পরে ইসলামপুর যুব সমাজ তাকে প্রথমে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যায়। এরপর ক্যাম্প কর্তৃপক্ষ সাত্তারকে গাঁজাসহ বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
ইসলামপুর যুব সমাজের মোঃ বাদশা মামুন বলেন, আব্দুল সাত্তার দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় গাঁজা ব্যবসা এবং সরবরাহ করে আসছে। এরফলে আমাদের এলাকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তার কারণে এলাকার যুবক বৃদ্ধ সবাই মাদকে আসক্ত হয়ে পড়েছে। আমরা চাই সে যেনো এলাকায় আর মাদক ব্যবসা করতে না পারে। আমরা তাকে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের কাছে তুলে দিয়েছি।
রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, স্থানীয়দের সহযোগিতায় আমরা মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারকে আটক করেছি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।