শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বাঙ্গালহালিয়া ফুটবল প্রেমী সংগঠনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জিকু কুমার দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।

এসময় রাঙামাটি আসনের এমপি প্রতিনিধি আবুল হাশেম, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাকের আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ জুনু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের মারাত্মক ছোবল থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের বস্তুু নয় বর্তমান সরকার এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামুলক করার জন্য কাজ করে যাচ্ছে। যুবদের অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক থেকে বাঁচার জন্য খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।

উদ্বোধনী ম্যাচের পুরো সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে কুদুমছড়া ফুটবল একাদশ ৮-৭ গোলে পদুয়া ইলাভেন স্টার একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। এদিকে এই টুর্নামেন্টে রাজস্থলী উপজেলাসহ বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *