শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাঙ্গুনিয়ায় তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী

রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ৪ নম্বর ওয়ার্ডের কাতালশাহ পাড়ায় শাশুড়বাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

​নিহত সুমাইয়া সিদ্দিকার পিতা নজরুল ইসলাম (প্রকাশ একুশ কোম্পানি) জানান, প্রায় তিন বছর আগে কাতালশাহ পাড়ার আবু বক্করের ছেলে প্রবাসী ওমর ফারুকের সাথে সুমাইয়া সিদ্দিকার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাদের সংসারে কোনো সন্তান নেই। পারিবারিক কোনো কলহ না থাকলেও শাশুড়বাড়িতে এনজিও সংস্থার ঋণ সংক্রান্ত ঝামেলার কথা জানান তিনি। দুপুর দেড়টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তিনি গিয়ে বিছানায় মেয়ের মৃতদেহ দেখতে পান।

​নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পিতা।

​ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *