শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাঙ্গুনিয়ায় তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি খাবার হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু।

অভিযান সূত্রে জানা যায়, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং বাসি খাবার পুনরায় বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

এর মধ্যে ‘হামিম হোটেল’ ও ‘খাজা আজমির হোটেল’কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা এবং ‘হাজী বিরিয়ানী হাউজ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থদণ্ড দেওয়া হলেও কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *