বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা থেকে রাঙামাটি যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে চালু হয়েছে নতুন যাত্রীবাহী পিকআপ সার্ভিস। জনপ্রতি ৩০০ টাকা ভাড়ায় প্রতিদিন চলাচল করবে এ সার্ভিস। নতুন এ পরিবহন সেবার মাধ্যমে দুই এলাকার মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় দীঘিনালা বাসস্টেশনের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে দীঘিনালা–রাঙামাটি সড়কে যাত্রী পরিবহনের নতুন একটি বিকল্প বাহন যুক্ত হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীঘিনালা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় পিকআপটি রাঙামাটির উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে রাঙামাটি থেকে দীঘিনালার উদ্দেশে গাড়ি ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। এ পথে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য যানবাহন মালিক সমিতির লাইন সম্পাদক নিখিল চাকমা, সমিতির সদস্য কলিং চাকমা, খাগড়াছড়ি জিপ মালিক সমিতির লাইন সম্পাদক মো. নাছির উদ্দীন এবং সদস্য মো. কামাল হোসেন।

নতুন এ সার্ভিস চালুর ফলে দীঘিনালা ও রাঙামাটির মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। প্রতিদিন নির্ধারিত সময়ে গাড়ি চলাচল করায় যাত্রীরা আগে থেকেই যাতায়াতের পরিকল্পনা করতে পারবেন।

সংশ্লিষ্ট পরিবহন মালিকদের এ উদ্যোগ দুই এলাকার সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করা গেলে এ পরিবহনব্যবস্থা স্থানীয় মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *