বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.)’ শীর্ষক বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিলাইছড়ি বাজারের নির্মাণাধীন মডেল মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা কমিটির সভাপতি এমএ সালাম ফকির এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের নুরে মদিনা মডেল হেফজখানা ও এতিমখানার পরিচালক মুফতি মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙামাটির কাউখালী আল-নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল হায়াত মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিব্বির, মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ওয়ার্ড সদস্য মো. ওমর ফারুক, মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রনি ও অর্থ সম্পাদক মো. নাসির হোসেন।

মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় স্থানীয় মুসলিম শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্বারী সমিতির সভাপতি জয় সিন্ধু চাকমা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি রায় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *