মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন

‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।।
‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। অভিনয় ও শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। এ সময় জনপ্রিয় অভিনেত্রী ও র‍্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পাভেল আল মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমীর পারভেজ। সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নুর। অনুষ্ঠানে ‘শপনো শোহর প্রপার্টিজ লিমিটেড’ (এসএসপিএল)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে পাভেল আল মামুন বলেন, ‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা ছিল অত্যন্ত কঠিন। পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে চলচ্চিত্রটি নির্মাণ সম্ভব হয়েছে। এ জন্য তিনি চলচ্চিত্রটির নির্দেশক আমীর পারভেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, আমীর পারভেজই তাঁকে এ চরিত্রের জন্য প্রস্তুত করেছেন।

পেশাগত জীবনে পাভেল আল মামুন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) কর্মরত আছেন।

এ সম্মাননা অর্জনে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *