April 17, 2026, 3:09 pm
শিরোনাম :
বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার
Notice :

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগের তিন কর্মী আটক

আরিফুল ইসলাম মাহিন, খাগড়াছড়ি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর অংশ হিসেবে খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

সদর থানার ওসি মোহাম্মাদ কায় কিসলু জানান, শনিবার রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব এবং যুবলীগ নেতা মো. রুবেলকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেইজ-টু অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।