April 16, 2026, 9:12 am
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

চট্টগ্রামে বৃহত্তর ফরিদপুর সমিতির ইফতার মাহফিল

Reporter Name

চট্টগ্রামে বৃহত্তর ফরিদপুর সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ), ১১ রমজান, নগরীর আগ্রাবাদ গোল্ডেন টার্চ হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর সমিতির সহ-সভাপতি এবাদুল হক লুলু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ডা. হাসমত আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে এই সময়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

সমিতির মহাসচিব, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-এর সাবেক জিএম (প্রশাসন) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি মো. মারুফ শিকদার, মো. লুৎফর রহমান, যুগ্ম মহাসচিব কাজী নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কবির বাচ্চু এবং ফরিদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।