April 16, 2026, 9:12 am
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

ঈদের ছুটিতে পর্যটকে মুখর সাজেক, সব রিসোর্টে শতভাগ বুকিং

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতরের টানা ১০ দিনের ছুটিকে ঘিরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পাহাড়ি এই পর্যটন স্পট।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের শতাধিক রিসোর্ট ও কটেজ আগাম বুকিং হয়ে গেছে। ফলে অনেক পর্যটক রুম না পেয়ে দিন শেষে খাগড়াছড়িতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, ঈদ উপলক্ষে আগে থেকেই সব রিসোর্ট ও কটেজ শতভাগ বুকিং হয়ে গেছে। তিনি পর্যটকদের ভোগান্তি এড়াতে অগ্রিম বুকিং নিশ্চিত করে সাজেক ভ্রমণের পরামর্শ দেন।

তবে পর্যটকদের একটি অংশ অভিযোগ করেছেন, ঈদের সময় রুম ভাড়া ও যানবাহনের ভাড়া তুলনামূলক বেশি। কোনো কোনো তাবুর ভাড়াও ২ থেকে ৩ হাজার টাকায় নেওয়া হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে টহল জোরদার করেছে। সাজেক টুরিস্ট পুলিশের উপপরিদর্শক নিশাত রায় জানান, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরাও ঈদের এই পর্যটক সমাগমে আশাবাদী। সাজেকের একটি রেস্টুরেন্টের মালিক জহির খান বলেন, “ঈদকে কেন্দ্র করে হাজারো পর্যটকের আগমনে সাজেকের পর্যটন খাতে প্রাণ ফিরেছে। টানা ছুটিতে ব্যবসায়ীরা বাড়তি আয় করার সুযোগ পাচ্ছেন এবং আগের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন।”

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন নিশ্চিত করা গেলে সাজেকের পর্যটন শিল্প আরও বিকশিত হবে।