শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৭ শতাধিক মানুষ বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব

খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় তাসলিমা আক্তার (কাজল) (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভোলাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাসলিমাকে দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। পরে স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার আগে সকালে তাসলিমা আক্তার ও তাঁর স্বামী ইব্রাহীম খলিলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় তাঁদের মেয়েরা প্রথমে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় বলে জানা গেছে।

এদিকে নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তাসলিমার মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী ইব্রাহীম খলিল স্ত্রীকে হত্যা করে পরে ঝুলিয়ে রেখেছেন।

অভিযোগের বিষয়ে স্বামী ইব্রাহীম খলিলের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়দের কাছে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি পাশের ঘরে নাশতা তৈরির কাজে ব্যস্ত ছিলেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *