মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান  তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন রামুর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ লামায় বন্যহাতি করিডোরে সচেতনতা অভিযান: “সংঘাত নয়, সহাবস্থান চাই” লামায় ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান স্থানীয় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক বন্ধ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত যানচলাচল স্বাভাবিক বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি; রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন জেলা কমিটি ঘোষণা ইয়াবা সহ ইসলামপুরের দু’জন আটক পাহাড়ে বিজ্ঞানচর্চার নতুন দিগন্ত: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের যাত্রা
Notice :

বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে দুর্যোগ মোকাবেলায় জরুরি দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকাল ১১ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক উপজেলা পরিষদ  সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা বিএনপি যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা মেডিকেল অফিসার ডা. কনিষ্ক চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম আজম, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এফএম তানভীর আলম (এসআই) বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, আজগর প্রমূখ।

সভায় টানা বৃষ্টিপাত কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে বা কোথাও পাহাড় ধ্বস কিংবা বন্যায় কবলিত  নতুবা  কোনক্রমে দুর্যোগে ক্ষতি গ্রস্থ হলে পাশে থেকে সেবা দিবে এই টীমগুলো। প্রয়োজনে উপজেলা মিলনায়তন সহ  ইউনিয়ন ভিত্তিক আশ্রয় কেন্দ্র খোলা হবে। সঙ্গে মেডিকেল টীম থাকবে। এছাড়াও বিলাইছড়ি টু রাঙ্গামাটি এবং বিলাইছড়ি টু কাপ্তাই নৌপথে লঞ্চ ও বোট মালিকদের যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বা লাইফ সাপোর্ট বা জীবন রক্ষার সরঞ্জাম রাখাতে বলা হয়।