রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৭ শতাধিক মানুষ

অস্তিত্ব সংকটে ‘বেঙ্গল স্লো লরিস’, কাপ্তাই অরণ্যে অবমুক্ত উদ্ধারকৃত লজ্জাবতী বানর

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি ‘বেঙ্গল স্লো লরিস’ বা লজ্জাবতী বানরকে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) সন্ধ্যায় প্রাণীটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বরকল উপজেলার কলাবুনিয়া এলাকার লোকালয়ে প্রাণীটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।

পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে প্রাণীটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে প্রাণীটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।

এ সময় কর্ণফুলী ডেপুটি রেঞ্জার আবু নাইম, বন বিভাগের সদস্য ওসমান গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, “উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি শারীরিকভাবে সুস্থ ছিল। তাই দ্রুত সময়ের মধ্যে এটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বন বিভাগ জানায়, ‘বেঙ্গল স্লো লরিস’ অত্যন্ত লাজুক ও নিশাচর স্বভাবের প্রাণী। বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং অবৈধ পাচারের কারণে এ প্রজাতি বর্তমানে হুমকির মুখে রয়েছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) লাল তালিকায় প্রাণীটিকে ‘বিপন্ন’ (Endangered) হিসেবে চিহ্নিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *