বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান বাঘাইছড়ি পশুর হাটে প্রতারক চক্রের তৎপরতা, কৃষকের লাখ টাকা খোয়া আলীকদমে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন লংগদুতে ১১ দপ্তরে কর্মকর্তা সংকট, সেবা ব্যাহত হওয়ার অভিযোগ রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে জীপ উল্টে নিহত ১, আহত ১ পানছড়িতে বীর মুক্তিযোদ্ধা জুলফু মিয়ার দাফন সম্পন্ন ফেসবুকে আইনজীবীর মানহানির অভিযোগে যুবক কারাগারে রামু প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন ও সম্পাদক সোয়েব বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি থানচিতে হিউম্যানটোরিয়ান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষকদের প্রশিক্ষণ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবনে পিআইসি সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা কৃষক কার্ড ও ঋণ মওকুফ, মাঠ দিবস বিষয়ে খাগড়াছড়িতে কৃষক সমাবেশ
Notice :

খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুবিধা বান্দরবানবাসী সঠিক সময়ে পাবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস।
বুধবার (১৩ মে) বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কৃষক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামেলী কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও কৃষকদের আর্থিক চাপ কমাতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন করে কৃষি উৎপাদনে উৎসাহ পায়। তিনি বলেন, বান্দরবানের লামা উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৯৭ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামবাচ্চু সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *