শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৭ শতাধিক মানুষ

হাদি হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বোয়ালখালী নতুন বাজার মসজিদের সামনে থেকে ‘উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সমাবেশে বক্তারা হাদী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি।

সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা উপজেলার ছাত্রনেতা মো. জাহিদ হোসেন, সমাজসেবী ডা. আশরাফুল ইসলাম, সমাজসেবী আক্কাস আলী মাস্টার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন ও মারুফ।

আয়োজকদের জানান, দীঘিনালার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *