রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা: প্রধান আসামি গ্রেফতার বৃষ্টিতে ভিজে খাতা-কলম, অবহেলায় ধুঁকছে কুরাং পাড়া প্রাথমিক বিদ্যালয় বিলাইছড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত লংগদু জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত সাজেকে মুমূর্ষু তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিল বিজিবি পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি
Notice :

রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা: প্রধান আসামি গ্রেফতার

Reporter Name

ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে নির্জন জঙ্গলে নিয়ে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে।

​স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মে (২০২৬) বিকেল আনুমানিক ৫:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৪০ টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ১০নং পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর এলাকার নুরুল কবির হুজুরের বাড়ির সামনের একটি নির্জন জঙ্গলে এই ধর্ষণের ঘটনা ঘটে। বখাটেরা ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে।

​ঘটনার ৬ দিন পর ৩০ মে (শনিবার) ভিকটিমের পরিবারের পক্ষে মোঃ আব্দুল আলিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৩) ধারায় একটি মামলা (মামলা নং-০৬) রুজু করা হয়।

​মামলায় অভিযুক্ত আসামিরা হলেন:
১. মোঃ বাদশা মিয়া (৩৬), পিতা- মোঃ জসিম উদ্দিন (সাং- জয়নগর, দক্ষিণ রাঙ্গুনিয়া)।

২. সাইফুল (২৭), পিতা- মোঃ ছাবের (সাং- ধলিয়া মুসলিম পাড়া, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)।

৩. মোঃ মাহাবুব ওরফে মাল্লু (৩০), পিতা- মোঃ জালাল (সাং- মুকতুল্লা টিলা, জয়নগর, দক্ষিণ রাঙ্গুনিয়া)

​মামলা দায়েরের পর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ তৎপর ভূমিকা পালন করে। পুলিশ তাৎক্ষণিক এক অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামি মোঃ বাদশা মিয়াকে গ্রেফতার করে। তবে ঘটনার সাথে জড়িত অপর দুই আসামি সাইফুল ও মাহাবুব ওরফে মাল্লু এখনো পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে জোরদার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, “ধর্ষণের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আমি নিজেই এই মামলার তদন্তভার গ্রহণ করেছি। প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *