বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার

খাগড়াছড়িতে নবমুসলিম ও অসহায়দের মাঝে কোরবানির গোশত বিতরণ

Reporter Name

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত নবমুসলিম ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে ‘শায়েখ ফজলুল করিম (রহ.) ফাউন্ডেশন’। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ মে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল জব্বার গাজী, মাওলানা কাউসার আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আরিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, যুব আন্দোলনের দায়িত্বশীল মো. জালাল আহমদ, শ্রমিক নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, এমদাদুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা দায়িত্বশীল মজিবুর রহমান শেখ ও হাফেজ শওকত ইসলামসহ স্থানীয় নেতারা।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নবমুসলিম ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন এলাকায় কোরবানির গোশত বিতরণ করা হয়।

গোশত পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *