
নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নানিয়ারচর বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ নবী রেজা। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা এবং সম্প্রতি জেলা পরিষদের নির্বাচনে নানিয়ারচর উপজেলার কেউ সদস্যপদ না পাওয়ার বিষয়ে আলোচনা করেন।