
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজী এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব-২য় শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উষা মগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ নিজাম উদ্দীন, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খানসহ প্রশিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য জাতীয় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় দেশব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এজন্য এই ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুইমাস মেয়াদী প্রশিক্ষণ ভালোভাবে এবং মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়৷ প্রশিক্ষণে উপজেলা ৪০ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন।
সবশেষে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ বাসে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানসহ অতিথিবৃন্দ।