November 13, 2026, 2:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন পদোন্নতি পেয়ে বিদায় নিলেন কাজী শামীম, দায়িত্ব বুঝে নিলেন নবাগত ইউএনও দিলারা আক্তার

পদোন্নতি পেয়ে বিদায় নিলেন কাজী শামীম, দায়িত্ব বুঝে নিলেন নবাগত ইউএনও দিলারা আক্তার

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেনরানা, রামগড় প্রতিনিধি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম গত সেপ্টেম্বর মাসে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি পদে পদোন্নতি পাওয়ায় রামগড় উপজেলার নবাগত (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দিলারা আক্তার।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার তিনি এরআগে কুঁড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও কাজী শামীম নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর মাধ্যমে তিনটি দপ্তরের দায়িত্ব হস্তান্তর করেন।
​দায়িত্ব হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক বিষয় নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করেন বিদায়ী ইউএনও কাজী শামীম। এতে নবাগত ইউএনও দিলারা আক্তার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সদ্য বিদায়ী ইউএনও কাজী শামীম তাঁর কর্মকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, রামগড়ে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের  কাছ থেকে পাওয়া সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। নবাগত ইউএনও’র নেতৃত্বে রামগড়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। বক্তব্য শেষে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সার্ফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রুপালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক আমজাদ হোসেন, পৌরসভার প্রকৌশলী অর্নব চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, সাংবাদিক মোহাম্মদ শাহেদ হোসেন রানা, সাংবাদিক সাইফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা