মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
Notice :

বড়দিন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা উপহার বিতরণ

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বড়দিন উপলক্ষে পার্বত্য বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় বান্দরবান সেনা জোনের ফুটবল গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পাড়ার চার্চ, খ্রিস্টান কমিটি, পাড়াবাসী এবং ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে সুবিধাভোগীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।

এ সময় তিনি বলেন, “বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। জেলার সমতল থেকে শুরু করে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্গম এলাকায় শিক্ষার প্রসার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুব সমাজের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অতীতের মতো এবারও বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোন তাদের পাশে দাঁড়িয়েছে, যা তাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, সুবিধাভোগী জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বান্দরবান সেনা জোন সূত্র জানায়, এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *