মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, দুর্ভোগে জনজীবন

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে শাপলা চত্বর হয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে খাগড়াছড়ি–দীঘিনালা প্রধান সড়কে অবস্থান নেয়। দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তির ফলে চলতি মৌসুমে জেলার সব ইটভাটা বন্ধ রয়েছে। এতে পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে।

খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, “একদিকে শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। পরিবেশ রক্ষার প্রয়োজন আমরা অস্বীকার করছি না, তবে পরিবেশের সব নিয়ম মেনে সীমিত পরিসরে ইটভাটা চালুর সুযোগ দেওয়া জরুরি।” তিনি আরও বলেন, ইটভাটা বন্ধ থাকায় নির্মাণকাজ থমকে গেছে, ঠিকাদার, রাজমিস্ত্রি, ট্রাক্টর চালকসহ বহু মানুষ কাজ হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন।

বিক্ষোভে অংশ নেন খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মো. রাজ্জাক এবং ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেন, “পরিবেশ সংরক্ষণ সরকারের অগ্রাধিকার। তবে জনগণের জীবিকার বিষয়টিও গুরুত্বপূর্র্ণ। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।”

পরিবেশ রক্ষা ও উন্নয়ন–জীবিকার ভারসাম্য রক্ষায় দ্রæত কার্যকর সিদ্ধান্ত না এলে খাগড়াছড়িতে উন্নয়ন কার্যক্রম ও শ্রমজীবী মানুষের জীবন আরও সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *