
কাপ্তাই প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর( শুক্রবার) বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহার ও সভাপতি ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন, বাংলাদেশ এর অধ্যক্ষ ভদন্ত আগ্নশ্রী মহাথের। এসময় প্রধান ধর্মালোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঘমারা অপ্রমাদ অরণ্য ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বান্দরবান ভদন্ত শাক্যজ্যোতি থের। এ ছাড়া ধর্মালোচক কিলাছড়ি সার্বজনীন বিদর্শন ভাবনা কেন্দ্র, কাপ্তাই, রাঙ্গামাটি এর অধ্যক্ষ ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা,জেলা পরিষদ সদস্য তিমথী খিয়াং প্রমূখ।
এ সময় সাবেক কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল) সহ বৌদ্ধ বিহারের দায়ক দায়িকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নর-নারী। এসময় শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন করা হয়।
বিহার কমিটির সভাপতি দয়ারাম তনচংগ্যা জানান, আমরা যে কাপড়টি পরিধান করি, সেটিকে চীবর বলা হয়। প্রবারণা পূর্ণিমার পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি বিহারে একদিন এ চীবর দান অনুষ্ঠানটি করা যায়। সাধারণ সম্পাদক কল্যান বিকাশ তনচংগ্যা জানান, ২৪ ঘণ্টার মধ্যে সুতা থেকে কাপড় বুনে অনুষ্ঠানটি সম্পন্ন করতে হয়। এজন্যই এটিকে কঠিন চীবর দান বলা হয়। মানব জীবনের সব অন্তরায় দূর হোক এই কামনা করে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠানটির সমাপ্তি হয়।