শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাকরির প্রলোভনে পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনি থেকে উদ্ধার করে অভিযুক্তকে পুলিশে দিলেন সেনাবাহিনী সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ও দোয়া মাহফিল ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মদ ভেবে ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান

মাটিরাঙ্গার অযোধ্যা বাজার সড়কটির বেহাল দশা

Reporter Name

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলার ৫ নং বেলছড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নিউ অযোধ্যা মাটিরাঙ্গা টু তাইন্দং মুল সড়ক নিউ অযোধ্যা হইতে সংযোগ সড়ক অযোধ্যা বাজার পর্যন্ত প্রায় ২.৫কিলোমিটার জনবহুল রাস্তাটি পূর্ণসংস্কারসহ কার্পেটিং করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি এ রাস্তাটি দিয়ে প্রতি দিন প্রায় হাজারো মানুষের চলাফেরা। কৃষি নির্ভর এলাকাটিতে কয়েকশো একর জমির ধান, সৃজনওয়ারী কাঠাল, আম, লিচু বাগানের ফল বাজারজাত করন, স্কুল, কলেজ, মাদ্রাসায় কমলমতী ছাত্র/ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত এ রাস্তা দিয়ে।

রাস্তাটি অতিগুরুত্বপূর্ণ ১৯৮০/৮১ সাল থেকেই এ রাস্তা দিয়ে হাজারো লোক জনের চলাচলফেরা রাস্তাটির গুরুত্ব বিবেচনায় এনো ২০০৩ সালে বিএনপি সরকার আমলে ২৯৮ নং সংসদীয় আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব, আব্দুল অদুদ ভূইয়ার হাতের ছোঁয়া লেগে ইট সলিং রাস্তায় উন্নতি হয়। সাধারণ লোকজন এই রাস্তাটি বিএনপি রাস্তা হিসাবে চিনেন। যার জন্য বিগত সরকারের আমলে বিগত প্রায় ১৭/১৮ বছর যাবত এই রাস্তাটির কোন উন্নয়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

সরেজমিনে এলাকাবাসী জানান, এ রাস্তাটি পূর্ণসংস্কারসহ কার্পটিং করা একান্ত জরুরী তাদের দাবী মতে এ রাস্তার কারনে অত্র এলাকার সাধারণ কৃষক পরিবার তাদের কৃষি পণ্য বাজার জাত করতে নিয়মিত হিমসিম খাচ্ছেন, রাস্তার সমস্যার কারনে গাড়ী না যাওয়াতে নির্দিষ্ট জনবলের থেকে অতিরিক্ত জনবল দিয়ে মালামাল পরিবহন করার দরুন খরচ বাড়ছে, কৃষি পনন্যের আয়/ব্যয় হিসাব নিয়ন্ত্রণ করতে না পেরে কৃষক দিশা হারা, কৃষিকাজে প্রতিনিয়ত লোকশান গুনছেন কৃষক। অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি  মো: আমির হোসেনের নেতৃত্বে এলাকার জনসাধারণসহ ৫নং বেলছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য জনাব, মো: সালা উদ্দিন স্বরজমিনে উপস্থিত হয়ে রাস্তার পরিচিতি পর্যবেক্ষন করে জানান রাস্তাটি সংস্কার করা অত্যান্ত জরুরি। এ রাস্তা দিয়ে প্রতিদিন বহুলোকজন চলাফেরা করেন। রাস্তাটি বাংলাদেশ ও ভারতের সিমান্ত সড়কে সংযোগ হওয়াতে এটি চোরাচালান বন্ধদের জন্য  আইনশৃঙ্খলা বাহিনীর একমাত্র গুরুত্বপূর্ণ ফাঁড়ী রাস্তা।

রাস্তাটি পূর্ণসংস্কারসহ কার্পেটিং করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে মো: সালাউদ্দিন আহম্মদ (আহবায়ক সদস্য) ৫নং বেলছড়ি ইউনিয়ন বলেন, নিরাপত্তা ও জনসাধারণের চলাচল কৃষি উৎপাদিত পণ্য বাজারজাত, কোমলমতি ছাত্র/ছাত্রী ও এলাকায় বসবাসকারী জনসাধারণ অসুস্থতা জম্মিত চিকিৎসা সেবা গ্রহনে রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাস্তাটি অনতিবিলম্বে পূর্ণসংস্কারসহ কার্পেটিং করার যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য আপনাদের মাধ্যমে ২৯৮ নং সংসদীয় আসনের আমাদের প্রাণ প্রিয় এমপি জনাব, আব্দুল অদুদ ভূইয়া মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *