মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষাধীক ইয়াবা উদ্ধার; মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে…. ১১ বিজিবি অধিনায়ক দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্যতিক্রমী পুরস্কার বিতরণ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল দীঘিনালা জোন কক্সবাজারে মে-জুন মাসের শ্রেষ্ঠ ওসি ঈদগাঁও থানার এটিএম শিফাতুল মাজদার রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন, ৩ লক্ষাধিক টাকা উধাও রাজস্থলীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা যৌথবাহিনীর অভিযানে ৬ শত পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২.৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বরকলে ১২ বিজিবির আর্থিক সহায়তা ও অনুদান প্রদান বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পানছড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন, ৩ লক্ষাধিক টাকা উধাও

Reporter Name

বরকল প্রতিনিধি।
‎‎রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়ন-এর ইসলামপুর এলাকায় এক নারী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম মোছাঃ আয়েশা খাতুন (৪৫)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়ির একটি কক্ষ থেকে আয়েশা খাতুনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

‎নিহত আয়েশা খাতুন ইসলামপুর এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম রফিজুল ইসলাম।নিহতের স্বামী জানান, সন্ধ্যার সময় বাড়িতে এসে আমার স্ত্রী কে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ডাক দিয়ে বলি তোর মা আর বেচে নেই। পরে ঘরের আলমারি খোলা অবস্থায় দেখতে পাই।সেখানে গরু বিক্রি করা ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

‎ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে টাকা চুরির সময় মহিলা দেখে ফেলার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে শুভলং পুলিশ ফাঁড়ির  ইনচার্জ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা করেন।  সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে।

‎এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎পুলিশের তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *