শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ মহালছড়িতে বিভিন্ন গ্রামীন সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত; জরুরী ব্যবস্থা গ্রহণের আকুতী স্থানীয় বাসিন্দারদের লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ বন্যাকবলিত বাঘাইছড়িতে বিএনপি নেতাদের পরিদর্শন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অতিবর্ষণে রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ, পাহাড় ধস ৯৭ স্থানে সাজেক থেকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় ফিরছেন ৪২১ পর্যটক কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বান্দরবানে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ১৪০ বন্যাদুর্গতকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর রাঙ্গুনিয়ায় থানা পরিদর্শনে চট্টগ্রাম এসপি, আইন-শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা ঈদগাঁওয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিভিন্ন ব্যক্তি-সংগঠনের ত্রাণ সহায়তা

রাঙ্গুনিয়ায় থানা পরিদর্শনে চট্টগ্রাম এসপি, আইন-শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা, নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং সরফভাটা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। পরিদর্শন শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানান।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিনব্যাপী পরিদর্শনে পুলিশ সুপার থানা ও পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম, ব্যারাক, ডাইনিং, অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দাপ্তরিক কার্যক্রম ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি লজিস্টিক ও অন্যান্য যৌক্তিক সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শন শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ক্ষেত্র বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয়রা এলাকায় মাদকের বিস্তার ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানান। একই সঙ্গে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তারা পুলিশ সুপারকে বিভিন্ন তথ্য প্রদান করেন।

স্থানীয়দের বক্তব্যের জবাবে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, কার্যকর পুলিশিং নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *