শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন

সাতকানিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ বেতার কর্মচারী কল্যাণ সমিতি

Reporter Name

জসিম উদ্দিন।।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু নদী সংলগ্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাতকানিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ডলু নদীসংলগ্ন এলাকার অনেক পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দুর্ভোগে পড়ে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সহায়তায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও অন্যান্য শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা পৌঁছে দেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ. কে. এম. রিদওয়ানুল করিম, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সুনপ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের নেতারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্য। এ ধরনের দুর্যোগে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা করার আগ্রহ রয়েছে।

ত্রাণ পাওয়া কয়েকজন বন্যাদুর্গত পরিবারের সদস্যরা জানান, বন্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন সময়ে পাওয়া খাদ্য সহায়তা তাদের জন্য সাময়িক স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার, চট্টগ্রামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দুর্যোগের সময়ে এ ধরনের মানবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *