শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন

মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
সাংগঠনিক নিষ্ক্রিয়তা, স্থবিরতা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার অধীন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গত ১৫ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিন রনি ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক সিদ্ধান্তে এ অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলা নেতৃত্ব এ দুই উপজেলা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী শিগগিরই রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় নতুন, সক্রিয় ও শক্তিশালী কমিটি গঠন করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *