শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম’র তিন জেলা পরিষদ পুনর্গঠন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য নিয়ে পুনর্গঠন আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের ১৪ নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর লামায় নতুন ইয়াংছা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

পার্বত্য চট্টগ্রাম’র তিন জেলা পরিষদ পুনর্গঠন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক::

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারার ক্ষমতাবলে এই অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।

পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনাব দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনাব ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিং-কে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া, প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী স্ব-স্ব জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখের ২৯.০০.০০০০.২১৪.১৮.০০২২.২৪-১১৯ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পূর্বের পরিষদ বাতিল করা হয়েছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *