মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টিম ব্লিটজারের তৈরি গো-কার্ট ও মার্স রোভার প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও শিল্পোদ্যোক্তা ইসরাফিল খসরু।

সম্প্রতি চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু। এ সময় চুয়েটের উপাচার্য ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া টিম ব্লিটজারের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টগ্র‍্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. মুহাম্মদ তাশদীদ নূর এবং টিম ব্লিটজারের লিডারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি।

এর আগে চুয়েটের সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ইসরাফিল খসরুর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৭ সালের ফর্মুলা স্টুডেন্ট চায়না (ঋঝঅঊ ঈযরহধ) প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে চুয়েট শিক্ষার্থীদের ফর্মুলা কার প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।

প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ইসরাফিল খসরু শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *