বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনুস ও সাধারণ সম্পাদক ইশতেয়াক আহম্মেদ নিপু গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন প্রতীক বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেনি, বরং দেশ তার এক মমতাময়ী অভিভাবককে চিরতরে হারালো।”

কেইউজে নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া কঠোর সময়েও দেশের মানুষের অধিকারের জন্য অবিচল ছিলেন। তাঁর সততা, সাহস ও আপসহীন দেশপ্রেম তাঁকে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতৃত্ব দিয়েছে। নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, তিনি মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার ও দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *