শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

৩১ শে ডিসেম্বর ২০২৫ ইংরেজী ইংরেজি বর্ষ সমাপ্তি উপলক্ষ্যে; কক্সবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিধি- নিষেধ জারি

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। 

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। 
৩১ শে ডিসেম্বর ২০২৫ ইংরেজী ইংরেজি বর্ষ সমাপ্তি উপলক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ জারিকৃত বিধি- নিষেধ সমূহ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানান।
বিধি-নিষেধের মধ্যে রয়েছে-
১/ থার্টি ফাস্ট নাইটে কক্সবাজার শহর এলাকাসহ বীচে আতশবাজী, পটকা ও ফানুস উড়ানো বন্ধ রাখা এবং দূর্ঘটনা এড়াতে আতশবাজী ও ফটকা বিক্রি/ বিপনন কেন্দ্র বন্ধ রাখা।
২/ এ উপলক্ষে জেলার উন্মুক্ত স্থানে ও রাস্তায় প্রকাশ্যে কোন কনসার্ট, নাচ ও গানের অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থাকা।
৩/ ৩১/১২/২০২৫ খ্রি. সন্ধ্যা ৬ ঘটিকা হতে ০১/০১/২০২৬ খ্রি. সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বার ও মদের দোকানগুলোতে ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা।
৪/ থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, অপপ্রচার ও উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি/ নাশকতা/ সহিংসতা/ বোমা হামলাসহ যে কোন ধরনের ধ্বংসাত্বক কর্মকান্ড হতে বিরত থাকা।
৫/ উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, প্রতিযোগিতা, জয় রাইড ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটর সাইকেল চালানো হতে বিরত থাকা।
৬/ থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আগত নারী পর্যটকদের কোনরূপ ইভটিজিং বা উত্ত্যক্ত করা হতে বিরত থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *