রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে দুই ম্রো শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে পাহাড়ে কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকেও দায়িত্বে র‍্যাব সদস্যরা রাঙ্গামাটিতে আবারও নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত-মুমু রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ: শামসুল সভাপতি, সোলায়মান সম্পাদক, শান্তময় সাংগঠনিক সম্পাদক দুর্গম লুলাইংয়ে সড়ক উন্নয়ন: বদলাচ্ছে পাহাড়ি জনপদের যোগাযোগ ও জীবনযাত্রা ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু পানছড়িতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ লামার ফাঁসিয়াখালীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কাটার অভিযোগ পাহাড়ি লিচুর সুবাসে মুখর মাটিরাঙ্গা  খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ৩ হাজার ৬১২ সদস্যকে ঈদ উপহার বিতরণ খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা বান্দরবানে দুর্গম রেমাক্রীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত অর্ধশতাধিক খাগড়াছড়ির গুইমারায় খাল খননের কাজেই ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
Notice :

ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া সংবাদদাতা।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসার ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দু পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর দাশ ওই এলাকার রণী দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির একতলা ভবনের ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *