রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে দুই ম্রো শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে পাহাড়ে কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকেও দায়িত্বে র‍্যাব সদস্যরা রাঙ্গামাটিতে আবারও নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত-মুমু রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ: শামসুল সভাপতি, সোলায়মান সম্পাদক, শান্তময় সাংগঠনিক সম্পাদক দুর্গম লুলাইংয়ে সড়ক উন্নয়ন: বদলাচ্ছে পাহাড়ি জনপদের যোগাযোগ ও জীবনযাত্রা ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু পানছড়িতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ লামার ফাঁসিয়াখালীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কাটার অভিযোগ পাহাড়ি লিচুর সুবাসে মুখর মাটিরাঙ্গা  খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ৩ হাজার ৬১২ সদস্যকে ঈদ উপহার বিতরণ খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা বান্দরবানে দুর্গম রেমাক্রীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত অর্ধশতাধিক খাগড়াছড়ির গুইমারায় খাল খননের কাজেই ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
Notice :

কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকেও দায়িত্বে র‍্যাব সদস্যরা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান সংবাদদাতা।।
বান্দরবানে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৫। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৩ মে) সকালে জেলা শহরের কালাঘাটা কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মো. মেহেদী আলম।

তিনি বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই, প্রতারণা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, হাট এলাকায় নিয়মিত মোবাইল পেট্রোল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্ট্যান্ডিং চেকপোস্ট চালু রাখা হয়েছে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সাড়া দিতে বিশেষ রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ সময় পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানান র‍্যাব কর্মকর্তারা।

অন্যদিকে কালাঘাটা কোরবানির পশুর হাটে জেলার বিভিন্ন এলাকা থেকে গরু ও ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা। জেলার খানসামা এলাকা থেকে আসা এক বিক্রেতা জানান, তিনি নিজ বাড়িতে দেশীয় পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন করে এবার কোরবানির হাটে বিক্রির জন্য এনেছেন।

কোরবানির পশুর হাটে জাল নোটজনিত আর্থিক প্রতারণা প্রতিরোধে ইসলামী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখা একটি বিশেষ বুথ স্থাপন করেছে। ব্যাংকের প্রতিনিধিরা জানান, ক্রেতা ও বিক্রেতারা বিনামূল্যে আধুনিক জাল নোট শনাক্তকরণ মেশিনের সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে নিরাপদে লেনদেন সম্পন্ন করে নিশ্চিন্তে পশু ক্রয়-বিক্রয় করা সম্ভব হবে।

এদিকে কালাঘাটা হাট কর্তৃপক্ষ জানিয়েছে, হাটে শুধুমাত্র দেশীয় গবাদিপশু বিক্রির অনুমতি দেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে হাট কর্তৃপক্ষ কিংবা হাটসংলগ্ন র‍্যাব-১৫ এর আইনশৃঙ্খলা বুথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *