রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে দুই ম্রো শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে পাহাড়ে কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকেও দায়িত্বে র‍্যাব সদস্যরা রাঙ্গামাটিতে আবারও নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত-মুমু রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ: শামসুল সভাপতি, সোলায়মান সম্পাদক, শান্তময় সাংগঠনিক সম্পাদক দুর্গম লুলাইংয়ে সড়ক উন্নয়ন: বদলাচ্ছে পাহাড়ি জনপদের যোগাযোগ ও জীবনযাত্রা ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু পানছড়িতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ লামার ফাঁসিয়াখালীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কাটার অভিযোগ পাহাড়ি লিচুর সুবাসে মুখর মাটিরাঙ্গা  খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ৩ হাজার ৬১২ সদস্যকে ঈদ উপহার বিতরণ খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা বান্দরবানে দুর্গম রেমাক্রীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত অর্ধশতাধিক খাগড়াছড়ির গুইমারায় খাল খননের কাজেই ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
Notice :

মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, ​মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা।।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

​শনিবার (২৩ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​মাটিরাঙ্গা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর।

​অনুষ্ঠানে মাঠ পর্যায়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা।

​কর্মসূচির আওতায় মনোনীত ৫০ জন কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ‘এন-৫৩’ জাতের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (উঅচ) সার, ১০ কেজি এমওপি (গঙচ) সার, ২শত গ্রাম বালাইনাশক এবং বীজতলার শেড তৈরির জন্য বিনামূল্যে পলিথিন প্রদান করা হয়।

​উক্ত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *