বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে পরিত্যক্ত দুইটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বাইশারী বাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় কুখ্যাত ডাকাত মো. হোছনের বসতবাড়ির সামনের ঝোপঝাড় থেকে স্থানীয়দের উপস্থিতিতে দুটি একনলা বন্দুক ও একটি ৭.৬২ এমএম কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *