শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার বলেন, বর্তমান সরকার প্রযুক্তি ও মানবিকতাকে সমন্বয় করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সমাজসেবা অধিদপ্তরের সেবা পৌঁছে দিচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীরা যেন স্বচ্ছতার সাথে সেবা পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য আপা, ইউএনও অফিসের সিএ মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *