বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরণে শোক সভা

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় দক্ষিণ বাইশারী খেলার মাঠে আয়োজিত এ শোক সভায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার। সভা পরিচালনা করেন বিএনপি নেতা জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, মুজিবুর রশিদ ও নেজাম উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য নিউ মং প্রু ও নুরুল আলম কোম্পানি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জাকের হোসেন মজুমদার, অধ্যাপক তোফায়েল আহমেদ, কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. মিজানুর রহমান এবং আমিরুল কবির রাকিব।

এছাড়াও বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রশিদ, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মরহুমের ছোট ভাই মফিদুল হক, যুবদল নেতা জাফর আলম ও জাহিদুল আলম রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম মনিরুল হক মনুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বাইশারী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও দলীয় সংগঠনকে সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, *“মরহুম মনিরুল হক মনু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থাভাজন একজন অভিভাবক। তাঁর সততা, আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”* তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সভা শেষে মরহুম মনিরুল হক মনুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *